১ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৩৫
শত্রুকে ভুল হিসাবের চড়া মূল্য দিতে হবে

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী—আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, ভুল হিসাবের জন্য শত্রুকে অর্থনৈতিক ও সামরিক—উভয় ক্ষেত্রেই মূল্য দিতে হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি দক্ষিণ ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিক্রিয়ায় এক বার্তায় লিখেছেন, এই পদক্ষেপ ছিল ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক যুদ্ধে একটি কৌশলগত ও মারাত্মক ভুল।

এই ভুলের ফলে পরিস্থিতির ভারসাম্য তাদের পরিকল্পনাকারীদের বিরুদ্ধে চলে যাবে এবং এর জন্য তাদের ভারী মূল্য দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, অর্থনৈতিক ও সামরিক—উভয় ক্ষেত্রেই শত্রুকে এই ভুল হিসাবের খেসারত দিতে হবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha